ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮ সালের পরিবেশ পদক পেয়েছেন পরিবেশ বিজ্ঞানী ড. আতিক রহমান, পরিবেশবাদী অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ ও সৌর বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রামীণ শক্তি।
বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক দেওয়া হয়।
ড. আতিক রহমানকে পরিবেশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদকে পরিবেশগত শিক্ষা এবং গণসচেতনা সৃষ্টি এবং পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য গ্রামীণ শক্তিকে এ পদক দেওয়া হয়েছে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় ড. আতিক রহমান, আব্দুল্লাহ আবু সায়ীদ ও গ্রামীণ শক্তির ব্যবস্থাপনা পরিচালক দীপাল চন্দ্র বড়
bdnews24