ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বৃহস্পতিবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের অবনতি রোধ করে পরিবেশ বান্ধব অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৭২ সালে এ দিনটিকে পরিবেশ দিবস হিসেবে নির্ধারণ করে। সারাবিশ্বের মত বাংলাদেশও দিবসটি পালন করছে।
এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য 'আর নয় কার্বনের বিষ-চাই পরিবেশ বান্ধব অর্থনীতি'। এ স্লোগানকে সামনে রেখে পরিবেশের অবক্ষয় রোধে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উদ্যোগ গ্রহণ ও কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সরকার।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ পৃথক পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "জীবাশ্ম জ্বালানির ওপর মানব সভ্যতার অতিমাত্রায় নির্ভরশীলতা বায়ুমণ্ডলে গ্রীনহাউজ গ্যাসের নিঃসরণ বৃদ্ধি করেছে যা বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনকে প্রভাবিত করার পাশাপাশি সামগ্রিক অর্থনীতি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্রমশ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং নিচু এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন বিজ্ঞানীরা।"
প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, "জলবায়ু পরিবর্তন আজ ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক- সব পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। জলবায়ু সুরক্ষায় তাপমাত্রা বৃদ্ধি রোধে পরিবেশ দূষণ, ক্ষতিক্ষারক জ্বালানি ও গ্যাস ব্যবহার হ্রাসসহ কার্যকর কর্মসূচি গ্রহণ করা আজ অত্যন্ত জরুরি। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সকলকে আরও সজাগ, সচেতন ও যত
bdnews24