২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারের সময় রাজশাহীতে শিশুসহ ১৭ জনকে উদ্ধার

নড়াইল থেকে আনা ১৭ নারী, পুরুষ ও শিশুকে মঙ্গলবার রাতে রাজশাহী নগরীর রেলওয়ে স্টেশন এলাকায় থেকে উদ্ধার করেছে পুলিশ। তাদের ভারতে পাচারের উদ্দেশে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

রাজশাহী, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল থেকে আনা ১৭ নারী, পুরুষ ও শিশুকে মঙ্গলবার রাতে রাজশাহী নগরীর রেলওয়ে স্টেশন এলাকায় থেকে উদ্ধার করেছে পুলিশ। তাদের ভারতে পাচারের উদ্দেশে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃতরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার নারায়ণপুর গ্রামের বাদশা, তার স্ত্রী নার্গিস, ছেলে আব্দুল্লাহ (১৮), মেয়ে সাথী (১২), জামিলডাঙ্গা গ্রামের ইকবাল, তার স্ত্রী মলিনা, ছেলে আশিক (৯), আসিফ (৫), একই গ্রামের এসকেল (২০), পিরোইল গ্রামের শরীফা, তার মেয়ে জান্নাত (২০), ছেলে চঞ্চল (৬) এবং ওই গ্রামের ইসলাম, হারিসা, নুরুজাহান, নুরজাহানের আড়াই বছরের মেয়ে মনিকা ও এক বছরের মেয়ে উর্মি। উদ্ধারকৃতদের বরাত দিয়ে বোয়ালিয়া মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিব জানান, মোহাম্মদ আলী নামের তাদের পূর্ব পরিচিত এক লোক ভাল কাজ ও নিশ্চিন্ত খাওয়া-পরার আশ্বাস দিয়ে ভারতে নিয়ে যেতে চেয়েছিল। এজন্য প্রত্যোক পরিবার থেকে স্বামী ও স্ত্রীর জন্য মাথাপিছু তিন হাজার করে টাকাও নিয়েছে সে। মঙ্গলবার তারা বাসে করে নড়াইল থেকে রাজশাহী আসে। বাসস্ট্যান্ডের কাছে রেল স্টেশন এলাকায় ঘোরাফেরা করার সময় পুলিশ তাদের থানায় নিয়ে আসে। এ সময় মোহম্মদ আলী নামে একজন পালিয়ে যায়। মোহাম্মদ আলী সবসময় ওই এলাকায় আসা যাওয়া করত। এছাড়া তার আর কোনো পরিচয় জানা যায়নি। ওসি আরও জানান, উদ্ধারকৃতদের নিজ নিজ বাড়িতে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পলাতক মোহাম্মদ আলীর বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২১৪ ঘ.