ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধি এবং অভ্যন্তরীণ সরবরাহ সঙ্কটের কারণে আগামী অর্থবছরেও মূল্যস্ফীতি সরকারের জন্য একটি বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। বুধবার বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) প্রকাশিত একটি অর্থনৈতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ২০০৭ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে দারিদ্র্য সীমার নিচে বাস করছেন এমন মানুষের আয় ৩৭ ভাগ কমে গেছে।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে রাজধানীর সিপিডি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, "মূল্যস্ফীতির উচ্চ হারের কারণে সা
bdnews24