২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদালতের সমন জারির পরও সাক্ষ্য দিতে না আসায় পুলিশ পরিদর্শক লা চিং প্র" এবং উপ-পরিদর্শক জাভেদ মাসুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2008, 02:26 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

চট্টগ্রাম, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের সমন জারির পরও সাক্ষ্য দিতে না আসায় পুলিশ পরিদর্শক লা চিং প্র" এবং উপ-পরিদর্শক জাভেদ মাসুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। চট্টগ্রাম আদালত ভবন চত্বরে বোমা হামলার মামলায় সাক্ষ্য দিতে আদালতে আসার জন্য তাদের পাঁচবার সমন দেওয়া হয়েছিল। বুধবার মামলার শুনানিকালে দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক শফিকুল করিম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা তামিলের নির্দেশ দিয়েছেন।" তিনি জানান, মামলায় এর আগে আদালতে সাক্ষ্য দিতে আসার জন্য এ দুই কর্মকর্তার বিরুদ্ধে পাঁচ দফা সমন জারি করা হয়েছিল। লা চিং প্র" বর্তমানে কুমিল্লায় এবং জাভেদ মাসুদ সুনামগঞ্জে কর্মরত আছেন। কামরুল ইসলাম আরও জানান, বুধবার এ মামলায় বর্তমানে র‌্যাব-৪ এ কর্মরত সহকারী পুলিশ সুপার আব্দুর রহিমের সাক্ষ্য নেওয়া হয়। এ পর্যন্ত ১৭ জন সাক্ষ্য দিয়েছে। আদালত ১২ জুন পরবর্তী সাক্ষ্যের দিন ধার্য করেছে। ২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন চত্বরে প্রবেশ মুখে আত্মঘাতী হামলায় পুলিশ কনস্টেবল রাজীব বড়