নাটোর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের রাথুরিয়ায় বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কে মঙ্গলবার মধ্যরাতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু'জন মারা গেছে।
বনপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ হোসেন জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে রাথুরিয়া সেতুর কাছে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক দুটির অজ্ঞাত দু'আরোহীর মৃত্যু হয়।
গুরুতর আহত আরেকজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ট্রাকদুটির চালক ও হেল্পারদের খোঁজ পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮২৪ ঘ.
bdnews24