ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- দেশব্যাপী সাম্প্রতিক গ্রেপ্তার অভিযানকে 'ব্যাপক ধরপাকড়' হিসেবে মানতে নারাজ পুলিশের মহা পরিদর্শক নূর মোহাম্মদ। তিনি একে স্বাভাবিক সন্দেহভাজন ও অপরাধী গ্রেপ্তার অভিযান বলে দাবি করেন।
মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের সঙ্গে তার কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন পুলিশ মহা পরিদর্শক। করেন।
নূর মোহাম্মদ বলেন, "এটাকে ব্যাপক ধরপাকড় বলা যাবে না। পুলিশের স্বাভাবিক, সন্দেহভাজন ও অপরাধী গ্রেপ্তার অভিযানের মতোই এ অভিযান চলছে। এর বেশি কাউকেই গ্রেপ্তার করা হচ্ছে না।"
চলমান বিশেষ অভিযানের কারণ হিসেবে সরকার সাম্প্রতিক সময়ে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করলেও পুলিশের মহা পরিদর্শক মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতির 'তেমন অবনতি' হয়নি।
নূর মোহাম্মদ বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতির তেমন অবনতি হয়নি। আইন-শৃঙ্খলা ঠিকই আছে। তবে স
bdnews24