ঢাকা, জুুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্থানীয় পর্যায়েও সংলাপ হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ সফল করতে সরকার ধৈর্যের সঙ্গে চেষ্টা চালাচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ কী চায়, তা সঠিকভাবে উঠে আসছে না। এ জন্য সংলাপে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, কৃষক, শ্রমিকদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন হলে সংলাপ জেলা উপজেলা পর্যায়েও করা হবে।"
সংলাপে সব রাজনৈতিক দল অংশ নেবে আশা প্রকাশ করে তিনি বলেন, "রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থেই সংলাপ চেয়েছে। আমরা আশা করছি, তাদের শুভবুদ্ধির উদয় হবে। তাদের প্রয়োজনেই তারা সংলাপে যোগ দেবেন।"
আনোয়ারুল ইকবাল বলেন, "প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে।"
জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর বিরোধিতার বিষয়ে তিনি বলেন, "তারা অক্টোবরে স্থানীয় নির্বাচনের বিরোধিতা করছেন। এতে জাতীয় নির্বাচনের পরিবেশ বিঘি
bdnews24