ঢাকা, জুন, ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ অব্যাহত রয়েছে। আগামী ৮ জুন এই মামলায় আবার সাক্ষ্য নেওয়া শুরু হবে।
সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম মামলার তারিখ নির্ধারণ করেন।
মঙ্গলবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক আবদুল হালিমের জেরা শেষ হয়েছে।
সাক্ষ্য গ্রহণ উপলক্ষে মামলার আসামি শেখ হাসিনা ও সাবেক জ্বালানি ও বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরীকে আদালতে হাজির করা হয়।
প্রায় তিন কোটি টাকা ঘুষ নিয়ে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় হাসিনাসহ আটজনকে আসামি করে মামলাটি দায়ের করে।
মামলার অন্য আসামিরা হলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
মামলার অভিযোগপত্রে সিদ্দিকুর রহমানকে আসামি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৩৫৩ঘ.
bdnews24