ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বঙ্গবাজার এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতির চেষ্টার অভিযোগে সোমবার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সেলিম (৩৭) ও অনু (৩৫)। তাদের কাছ থেকে গ্যাস কাটারসহ বেশ কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেলিম ও অনু রাত ৯টার দিকে বঙ্গবাজারের পাশে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ঢোকে। তারা বুথের ভল্ট ভাঙার চেষ্টা করলে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী টের পেয়ে চিৎকার দেয়। এ সময় পুলিশের একটি টহল দল এগিয়ে এসে তাদের আটক করে।
দুজনের কাছ থেকে একটি গ্যাস কাটার, প্লায়ার্স, স্ক্রু ড্রাইভার ও নকল চাবিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
রেজাউল করিম জানান, গ্রেপ্তারকৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দুজনেই একসময় ডাচ-বাংলা ব্যাংকের বুথ স্থাপনকারী প্রতিষ্ঠানে চাকরি করতো। স
bdnews24