ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সোমবার সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে।
ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলমকে রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একাধিক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন। তবে সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণার খবর পাওয়া যায়নি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এসব রদবদলের আদেশে স্বাক্ষর করেছেন কিনা
bdnews24