ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- সেনাবাহিনী প্রধান মইন উ আহমেদ সোমবার দুপুরে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করেছেন।
এ সময় সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।
নবনিযুক্ত প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আওয়াল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
সেনাপ্রধানের সাক্ষাৎ সম্পর্কে প্রেস সচিব বলেন, "যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রপতির অধীন, তাই সেনাবাহিনী প্রধান নিয়মিত কার্যক্রমের (রুটিন ওয়ার্ক) অংশ হিসেবে সেনাবাহিনীর উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।"
ভোটার পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র, সেনাবাহিনীর অভ্যন্তরীণ উন্নয়ন কর্মকাণ্ড ও দেশের অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড- যার সঙ্গে সেনাবাহিনীর সম্পৃক্ততা রয়েছে সেসব বিষয়েও সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে বঙ্গভবনের অপর একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে।
রাষ্ট্রপতি সেনাবাহিনীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন বলে সূত্র জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/টিএইচ/এমএইচবি/২১২৯ ঘ.
bdnews24