ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে সোমবার একটি বিষ্ণু মূর্তিসহ মোহাম্মদ মজীদ মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
উদ্ধার করা মূর্তির দাম কমপক্ষে এক কোটি টাকা বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।
র্যাব- ৪ এর লেফটেন্যান্ট মহিউদ্দিন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে মিরপুর চিড়িয়াখানা এলাকার রাইনখোলা বাজারের একটি বাসায় অভিযান চালিয়ে একটি বিষ্ণু মূর্তিসহ মোহাম্মদ মজীদ মিয়াকে আটক করা হয়। তবে অভিযানের সময় সেলিম নামে মজীদের এক সহযোগী পালিয়ে যায়।
তিনি জানান, উদ্ধার করা মূর্তিটি দৈর্ঘ্যে নয় ইঞ্চি, প্রস্থে সাড়ে পাঁচ ইঞ্চি এবং ওজন প্রায় সাড়ে তিন কেজি।
এ ব্যাপারে মিরপুর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/টিএইচ/এসএনডি/২১০৬ ঘ.
bdnews24