২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি দখলের মামলায় সাবেক বিএনপি সাংসদ আকবর আলী কারাগারে

জমি দখলের একটি মামলায় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সাবেক বিএনপি সাংসদ আকবর আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 12:29 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

সিরাজগঞ্জ, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি দখলের একটি মামলায় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সাবেক বিএনপি সাংসদ আকবর আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত। আকবর আলী সোমবার এ মামলায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিচারক বিপ্লব গোস্বামী সে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালত থেকে আকবর আলীকে সিরাজগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়। তবে মামলার অপর আসামি সাবেক সাংসদের স্ত্রী মোমেনা আলীকে আদালত জামিন দিয়েছে। আকবর আলীসহ ১৩ জনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় এ মামলা দায়ের করেন সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়াবন্দর এলাকার আসাদুজ্জামান দুলাল। ২০০৫ সালের ঘটনায় ২০০৭ সালের ২০ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, জোট সরকারের সময়ে ২০০৫ সালের ১৪ ফেব্র"য়ারি আকবর আলীর নির্দেশে বাদির বাড়ি জবরদখল করে সেখানে আকবর আলী প্রতিষ্ঠিত উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ছাত্রাবাস নির্মাণ করা হয়। পুলিশ তদন্ত শেষে সাবেক সাংসদসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৯ ঘ.