২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা শিক্ষা বোর্ডে আগুনে বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে

রাজধানীর বকশিবাজারে মাদ্রাসা শিক্ষা বোর্ড কার্যালয়ে সোমবার সকালে আগুন লেগে কম্পিউটারসহ বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 11:39 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

অ্যাডভাইজরি: খবরটিতে 'মাদ্রাসা শিক্ষা বোর্ড' এর জায়গায় ভুলবশত 'ঢাকা শিক্ষা বোর্ড' লেখা হয়েছিল। এই ভুলের কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বকশিবাজারে মাদ্রাসা শিক্ষা বোর্ড কার্যালয়ে সোমবার সকালে আগুন লেগে কম্পিউটারসহ বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। দমকল নিয়ন্ত্রণ কক্ষের সাব অফিসার নাসরিন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টা ৪০ মিনিটে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে বোর্ড ভবনের দ্বিতীয় তলায় সার্ভার রুমে আগুন লাগে। এতে একটি কম্পিউটার, একটি ইউপিএস, নেটওয়ার্ক সুইচসহ বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়। খবর পেয়ে দমকল সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/এমএ/২০৩১ ঘ.