২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে হোটেলে বিস্ফোরণ, শ্রীলঙ্কার নাগরিক আহত

রাজধানীর পল্টনে রোববার রাতে একটি আবাসিক হোটেলে বিস্ফোরণে শ্রীলঙ্কার এক নাগরিক আহত হয়েছেন। তার শরীর গরম পানিতে ঝলসে গেছে। তবে কি কারণে বা কীভাবে এ বিস্ফোরণ হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 05:36 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্টনে রোববার রাতে একটি আবাসিক হোটেলে বিস্ফোরণে শ্রীলঙ্কার এক নাগরিক আহত হয়েছেন। তার শরীর গরম পানিতে ঝলসে গেছে। তবে কি কারণে বা কীভাবে এ বিস্ফোরণ হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। রোববার রাত সোয়া ৯টার দিকে ৭১ নয়াপল্টনে হোটেল অরচার্ড প্লাজার ৬ তলায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ছয়তলার একটি বাথরুমের দেওয়াল ভেঙে যায়। এ সময় পাশের ৬০২ নম্বর কক্ষে অবস্থানরত শ্রীলঙ্কার নাগরিক এ আর সামানতিলক (৪৩) গুরুতর আহত হন। সামানতিলককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার দুইহাত, মুখমণ্ডল ও দুই পা গরম পানিতে ঝলসে গেছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহমেদ জানান, সিআইডির বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। পুলিশ জানিয়েছে, সামানতিলক গত ৩০ মে ঢাকায় এসে ওই হোটেলে ওঠেন। একটি বেসরকারি ব্যাংকের নিরীক্ষার কাজে বাংলাদেশে এসেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২৩৩০ ঘ.