২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

রাজধানীর বিমানবন্দর ক্রসিংয়ে রোববার এক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের আরো দুই সদস্য। নিহতরা হলেন নূরজাহান বেগম (২৬) ও তার পাঁচ বছরের ছেলে নিশাত। আহতরা হয়েছেন নুরজাহানের বাবা নুরুল ইসলাম ও বোন শম্পা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 05:17 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বিমানবন্দর ক্রসিংয়ে রোববার এক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের আরো দুই সদস্য। নিহতরা হলেন নূরজাহান বেগম (২৬) ও তার পাঁচ বছরের ছেলে নিশাত। আহতরা হয়েছেন নুরজাহানের বাবা নুরুল ইসলাম ও বোন শম্পা। শম্পাকে ঢাকার পঙ্গু হাসপাতাল ও নুরুল ইসলামকে গাজীপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মো. তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার রাতে নূরজাহান তার বাবা, ছেলে ও বোনকে নিয়ে গাজীপুরের শ্রীপুর থেকে একটি মিনি ট্রাকে করে মুন্সিগঞ্জ যাচ্ছিলেন। রোববার ভোরে ট্রাকটি বিমানবন্দর ক্রসিংয়ে পৌঁছালে একটি মাটি বোঝাই ট্রাক পেছন থেকে তাদের ট্রাককে ধাক্কা দেয়। এতে নূরজাহান ও নিশাত ঘটনাস্থলেই মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে। নূরজাহানের স্বামীর নাম শাহীদুল ইসলাম। তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের পারগাঁওয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/টিএইচ/জেকে/২৩০৪ ঘ.