২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এসএমজিসহ একজন গ্রেপ্তার

আনোয়ারা উপজেলার কুনির বিল এলাকা থেকে শনিবার রাতে একটি বিদেশি এসএমজিসহ আক্তার উদ্দিন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

চট্টগ্রাম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনোয়ারা উপজেলার কুনির বিল এলাকা থেকে শনিবার রাতে একটি বিদেশি এসএমজিসহ আক্তার উদ্দিন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার শেখ শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপনে সংবাদ পেয়ে কুনির বিল এলাকা থেকে আক্তারকে আটক করা হয়। আক্তারের দেওয়া তথ্য অনুযায়ী রাত দেড়টার দিকে তার বাড়ির একটি কক্ষের মেঝে খুঁড়ে রাশিয়ার তৈরি একটি নাইন এমএম এসএমজি (সাব মেশিন গান), তিন রাউন্ড গুলি ও দুটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়। তিনি জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আনোয়ারা থানায় সোপর্দ করা হবে। আক্তার উদ্দিন কুমির বিল এলাকার মৃত রাজা মিয়ার ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/২২০৪ ঘ.