চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে বগির সংখ্যা বাড়ানো, নতুন ই্িঞ্জন ও রেললাইন সংস্কারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা চলাকালে ছাত্রফ্রন্টের নেতারা এসব দাবি জানিয়ে একটি স্বারকলিপি দিয়েছেন।
সমাজতান্ত্রিক ছাত্রফন্ট্রের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কাঞ্চন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীরা পরিবহন সংকটে জর্জরিত। শাটল ট্রেন সংস্কার অপরিহার্য হয়ে পড়লেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন ভ্র"ক্ষেপ নেই। ফলে একের পর এক দুর্ঘটনায় পড়ছে শিক্ষার্থীরা।
গত ২২ মে নগরী ষোলশহর স্টেশনে শাটল ট্রেনের কাটা পড়ে মারা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মাহমুদুল হাসান মামুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/কিউএইচ/এমএসবি/১৯৫৬ ঘ.
bdnews24