২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথবাহিনীর রাতভর ধরপাকড়, গ্রেপ্তার ৪৯

দেশের বিভিন্ন স্থানে শুক্রবার রাতভর আকস্মিক অভিযান চালিয়ে রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং জনপ্রতিনিধিসহ অন্তত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। যশোর, নড়াইল, মাগুরা, খুলনা, বাগেরহাট, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলায় এ অভিযান চলে। (আরও তথ্যসহ-৫)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 01:46 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে শুক্রবার রাতভর আকস্মিক অভিযান চালিয়ে রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং জনপ্রতিনিধিসহ অন্তত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। যশোর, নড়াইল, মাগুরা, খুলনা, বাগেরহাট, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলায় এ অভিযান চলে। সারাদেশে ঘরোয়া রাজনীতি উন্মুক্ত করার ১৭ দিনের মাথায় এ গ্রেপ্তার অভিযান চালানো হলো। গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী নেতা ছাড়াও পৌর চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যানও রয়েছেন। এদের সবাইকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ অবশ্য বলেছেন, সন্ত্রাস রোধেই এ অভিযান চলছে। রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তারের বিষয়টিও নাকচ করেছেন তিনি। যৌথবাহিনীর এ আকস্মিক অভিযানের বিষয়ে জানতে চাওয়া হলে নূর মোহাম্মদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ত্রাস রোধে সারাদেশে এ অভিযান চালানো হচ্ছে। এর লক্ষ্য তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার।" এর মাধ্যমে রাজনৈতিক হয়রানি চলছে কি না- জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, "রাজনৈতিকভাবে হেয় করতে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। যাদের বিরুদ্ধে সুর্নির্দিষ্ট অভিযোগ আছে, কেবল তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে।" সুর্নির্দিষ্ট মামলার পরিবর্তে জরুরি বিধিতে কেন গ্রেপ্তার করা হচ্ছে- এ প্রশ্নে নূর মোহাম্মদ আবারও বলেন, "কেবল সুর্নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হচ্ছে।" পুলিশ মহাপরিদর্শক জানান, গত ২৭ মে পুলিশ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের পুলিশ সদস্যদের এক বৈঠকে এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে বিভিন্ন সংস্থার সদস্যরা পুলিশ বাহিনীকে সহায়তা করছেন। রাজধানীতেও এ ধরনের অভিযান চলবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর যশোর প্রতিনিধি জানান, যশোরের সাত উপজেলা থেকে শুক্রবার রাতে এক পৌর চেয়ারম্যান, তিন ইউপি চেয়ারম্যান, বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন, মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শ্যামপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও নেহালপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা বিএনপি সভাপতি জালাল উদ্দিন, ঝিকরগাছার পৌর চেয়ারম্যান মোস্তফা আনোয়ার পাশা, চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাগ, যশোর এম এম কলেজের ছাত্রদল নেতা মনজুরুল ইসলাম ও শংকরপুরের মশিউল আলম, শার্শা উপজেলার উলশি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, অভয়নগর উপজেলার হাবিবুর রহমান ও বাঘের পাড়া উপজেলার নজরুল বিশ্বাস, আলাউদ্দিন ও বাবুল আক্তার। যৌথবাহিনী যশোর ক্যাম্পের কর্মকর্তা মেজর আশরাফ বিশেষ অভিযানে ১৩ জনের আটকের বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটককৃতদের সংশি