২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ট্রলার দুর্ঘটনায় দুই যাত্রী নিখোঁজ

কালিয়া উপজেলায় চিত্রা নদীতে শুক্রবার দুপুরে যাত্রীবাহী ট্রলারের ইঞ্জিনের চাকা ভেঙ্গে আঘাত হানলে দুই যাত্রী নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2008, 01:02 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

নড়াইল, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালিয়া উপজেলায় চিত্রা নদীতে শুক্রবার দুপুরে যাত্রীবাহী ট্রলারের ইঞ্জিনের চাকা ভেঙ্গে আঘাত হানলে দুই যাত্রী নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুজন হলেন- উপজেলার যাদবপুর গ্রামের তোজাম মোল্যার ছেলে ফিরোজ মোল্যা (৩৫) এবং একই গ্রামের গোলাম ফকিরের ছেলে কিবরিয়া ফকির (৩৫)। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। ট্রলারের যাত্রী প্রত্যক্ষদর্শী যাদবপুর গ্রামের মোসলেম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাদবপুর বাজার ঘাট থেকে বেলা সাড়ে এগারটার দিকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে ছাদ বিহিন ট্রলারটি গাজীরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুর ১২টার দিকে জামরিলডাঙ্গা বাজারের কাছে এসে পৌছালে হঠাৎ বিকট শব্দে ইঞ্জিনের চাকা ভেঙ্গে ফিরোজ ও কিবরিয়ার শরীরে আঘাত হানে। এতে দুজনই নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। কালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "নদীতে ডুবুরি দিয়ে নিহতদের লাশ খোঁজা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৮ ঘ.