২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্ট্রাল রোডের জোড়া খুনের মামলায় একজনের মৃত্যুদণ্ড

রাজধানীর সেন্ট্রাল রোডে ডা. নাজনীন ও পারুল হত্যা মামলার রায়ে নাজনীনের আত্মীয় আমিনুল ইসলামকে (২৫) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 11:37 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সেন্ট্রাল রোডে ডা. নাজনীন ও পারুল হত্যা মামলার রায়ে নাজনীনের আত্মীয় আমিনুল ইসলামকে (২৫) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ইসরাইল হোসেন এ আদেশ দেন। দুটি হত্যার দায়ে আমিনুলকে এক লাখ করে দুই লাখ টাকা জরিমানার আদেশ দেন তিনি। রায়ের বিবরণে বলা হয়, সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসক নাজনীন আক্তার তার স্বামী ড. আফসারুজ্জামানের সঙ্গে ধানমন্ডির সেন্ট্রাল রোডের ১৩/১ নম্বর বাসায় থাকতেন। পারুল ছিলেন তাদের বাসার গৃহপরিচারিকা। আফসারুজ্জামানের আত্মীয় আমিনুলও ওই বাসায় থাকতেন। পূর্ব শত্র"তার জের ধরে আমিনুল ২০০৫ সালের ৭ মার্চ রাতে নাজনীনকে বটি দিয়ে জবাই করে হত্যা করেন। ঘটনাটি দেখে ফেলায় পারুলকেও খুন করেন তিনি। পরে আমিনুল নাম পাল্টে ফরিদপুরের চর মাধবদিয়া গ্রামে আত্মগোপন করেন। ঘটনার পাঁচদিন পর তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আমিনুল হাকিমের কাছে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। ২০০৭ সালের ১৫ মে মামলাটিতে অভিযোগপত্র দেওয়া হয়। আদালতে উপস্থিত নাজনীনের খালু আব্দুল মোতালেব রায়ের প্রতিক্রিয়ায় বলেন, "আমরা সন্তুষ্ট।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জেকে/জিএনএ/১৭৩৩ ঘ.