২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুশাসনের জন্য স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ গোলটেবিলে

দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে রাজধানীর একটি গোলটেবিল বৈঠকে। বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে গভার্নেন্স কোয়ালিশনসহ ২৭টি বেসরকারি সংগঠনের উদ্যোগে 'স্থানীয় সরকার সংস্কার কোন পথে' শীর্ষক এই গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 11:31 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে রাজধানীর একটি গোলটেবিল বৈঠকে। বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে গভার্নেন্স কোয়ালিশনসহ ২৭টি বেসরকারি সংগঠনের উদ্যোগে 'স্থানীয় সরকার সংস্কার কোন পথে' শীর্ষক এই গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জামান বলেন, "শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত । স্থানীয় সরকারকে আমলাতান্ত্রিক বলয় থেকে বের হয়ে এসে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। তা না হলে জনগণের অংশীদারিত্ব নিশ্চিত হবে না।" স্থানীয় সরকারকে নিজেদের বাজেট তৈরিসহ কর আরোপের মতা দেওয়ার পে মত দেন তিনি। গোলটেবিলে সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, "সংবিধানের ৫৯ এবং ৬০ অনুচ্ছেদে স্থানীয় সরকার সম্পর্কে স্পষ্ট বিধান থাকলেও এটা যাতে বাস্তবায়িত না হয় সেজন্য রাজনীতিবিদ ও আমলারা সবসময় চেষ্টা করেছেন। কারণ জনগণ মতার অংশীদার হলে তাদের স্বার্থ চরিতার্থ হবে না।" গভার্নেন্স কোয়ালিশনের সমন্বয়কারী মহসিন আলী বলেন, "বাংলাদেশে এখন পর্যন্ত বিকেন্দ্রীকরণ নীতিমালা নেই। দেশের প্রশাসন, রাজনীতি, অর্থনীতি- সবকিছৃ কেন্দ্রীভূত। বিকেন্দ্রীভূত ও শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার ল্েয সংবিধানের নির্দেশনা অনুসারে একটি নীতিমালা প্রণয়ন অত্যন্ত জরুরি।" অনুষ্ঠানে গভার্নেন্স কোয়ালিশনের জাতীয় সমন্বয়কারী মো. আব্দূস শুকুর অভিযোগ করেন, বর্তমান সরকার স্থানীয় সরকার সংস্কারে যে কমিটি করেছে তাতে নাগরিক সমাজের বেশকিছু দাবি উপেতি হয়েছে। সরকারের পরিকল্পিত সংস্কার বাস্তবায়িত হলে স্থানীয় সরকার স্বাধীন না হয়ে সরকারের আরেকটি সহযোগী প্রতিষ্ঠানে পরিণত হবে। সংস্কারের সুপারিশ কার্যকর হলে তৃণমূল পর্যায়ে নারীর মতায়নের প্রক্রিয়াও বিলম্বিত হবে বলেও অভিযোগ করেন তিনি। গোলটেবিলে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক মো. খাইরুল কবীরসহ বিভিন্ন এনজিও ও সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসএনডি/১৭২৫ ঘ.