২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বহলবাড়িয়ায় বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। কুষ্টিয়া থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 07:31 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

কুষ্টিয়া, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বহলবাড়িয়ায় বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। কুষ্টিয়া থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাসযাত্রী কুষ্টিয়ার বহলবাড়িয়া গ্রামের কহিনুর (১২) ও তার বোন কুলসুম (৬), সুকচাঁদ (৩০) এবং বানিয়াপাড়ার সোহেল (২৪)। গুরুতর আহত ফটিক, লালচাঁদ ও আবুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একতা পরিবহন সকাল ১০ টার দিকে বহলবাড়িয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে বাস দুটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসটিতে কেউ ছিলেন না বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/১৩২৬ ঘ.