২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রী অপহরণ মামলায় এক ব্যক্তির ১৭ বছর কারাদণ্ড

এক স্কুলছাত্রীকে অপহরণের দায়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা গ্রামের ফিরোজ কবির শামিম নামে এক ব্যক্তিকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 12:30 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

চাঁপাইনবাবগঞ্জ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্কুলছাত্রীকে অপহরণের দায়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা গ্রামের ফিরোজ কবির শামিম নামে এক ব্যক্তিকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক হৃষিকেশ সাহা বুধবার এ দণ্ডাদেশ দেন। আদালত কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের দারিয়াপুর মহল্লার এক বাসিন্দার সপ্তম শ্রেণিতে পড়