২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার সাংবাদিককে পুলিশের মারধরের অভিযোগ

দৈনিক যুগান্তর ও একুশে টিভি'র নেত্রকোনা জেলা প্রতিনিধি ইয়াসিনুর রহমানকে (৪০) মঙ্গলবার চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2008, 06:07 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

নেত্রকোনা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক যুগান্তর ও একুশে টিভি'র নেত্রকোনা জেলা প্রতিনিধি ইয়াসিনুর রহমানকে (৪০) মঙ্গলবার চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ইয়াসিনুর রহমানকে শহরের শিবগঞ্জ রোডে এক বন্ধুর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। প্রত্যক্ষদর্শী একটি টিভি চ্যানেলের স্থানীয় প্রতিনিধি নাম না প্রকাশের শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, গ্রেপ্তারের সময় অনেক লোকের সামনে তাকে প্রচণ্ড মারধর করা হয়। গ্রেপ্তারের পর ইয়াসিনুর রহমানকে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তারপর নেত্রকোনা প্রধান বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে বিচারক জামিন মঞ্জুর করেন। সদর উপজেলার মেদনী এলাকার আসাবউদ্দিন গত ২০ মে নেত্রকোনা মডেল থানায় ইয়াসিনুরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি করেন। প্রত্যক্ষদর্শী শিবগঞ্জ এলাকার ভ্যানচালক মো. ইউসুফ (১৮) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদেরের নেতৃত্বে একদল পুলিশ শহরের শিবগঞ্জ রোডে এক বন্ধুর বাড়ি থেকে ইয়াসিনুর রহমানকে গ্রেপ্তার করে ভ্যানে ওঠানোর সময় বেধড়ক লাঠিপেটা করে। পথে শহীদ মিনারের সামনে ভ্যান দাঁড় করিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে পুলিশ সদস্যরা আবার রাস্তায় ফেলে লাঠিপেটা ও লাথি মারতে থাকে। ইয়াসিনুর রহমানের অভিযোগ, স