জামালপুর, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ রহিমাপুর গ্রামে মঙ্গলবার নাইফুল আক্তার (২৫) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে স্বামী আলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক নন্দী সাংবাদিকদের জানান, দিনমজুর আলাল উদ্দিন পারিবারিক বিরোধের জের ধরে মঙ্গলবার ভোরে তার স্ত্রী নাইফুলকে রশি দিয়ে বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ওই গৃহবধূ ঘটনাস্থলেই মারা যায়।
আলাল উদ্দিনের বাবা মজর উদ্দিন ঘটনাটি পুলিশকে জানালে সকাল ১০টায় ওই গৃহবধূর লাশ উদ্ধার এবং আলালকে গ্রেপ্তার করা হয় বলে অশোক নন্দি জানান।
পুলিশ জানায়, নাইফুল আক্তার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বালুর চর গ্রামের আবদুল খালেকের মেয়ে। পাঁচ বছর আগে আলাল উদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের এক সন্তান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৩৩২ ঘ.
bdnews24