২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি হচ্ছে সারাদেশে

পশ্চিমা লঘু চাপের প্রভাবে সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে পুবালী লঘুচাপ। আবহাওয়া অধিদপ্তরের মুখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," পশ্চিমা লঘু চাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। মৌসুমী বায়ু প্রবাহ আসার আগে পূবালী ও পশ্চিমা লঘুচাপের মধ্যে ক্রিয়া -প্রতিক্রিয়ার কারণে বৃষ্টিপাত হয়। "

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 08:33 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পশ্চিমা লঘু চাপের প্রভাবে সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে পুবালী লঘুচাপ। আবহাওয়া অধিদপ্তরের মুখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," পশ্চিমা লঘু চাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। মৌসুমী বায়ু প্রবাহ আসার আগে পূবালী ও পশ্চিমা লঘুচাপের মধ্যে ক্রিয়া -প্রতিক্রিয়ার কারণে বৃষ্টিপাত হয়। " তিনি বলেন," মৌসুমী বায়ু প্রবাহ স্বাভাবিক সময়েই আসবে। বর্তমানে যে গতিতে এগুচ্ছে তাতে আগামী ২ বা ৩ জুন নাগাদ টেকনাফ উপকুল পর্যন্ত চলে আসবে। " আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানেই বৃষ্টি হচ্ছে। ২৪ ঘন্টায় কমবেশি দেশের ৫০ থেকে ৬০ ভাগ এলাকাতেই বৃষ্টি হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এমআরএফ/এমইউএ/জিএনএ/১৪২৬ ঘ.