২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদপত্র কর্মীদের নতুন বেতন কাঠামো ঘোষণা

সংবাপত্রকর্মীদের জন্য নতুন বেতন কাঠানো ঘোষণা করেছে সরকার। নতুন কাঠামোতে বিভিন্ন বেতনক্রমে নব্বই শতাংশ পর্যন্ত বেতন বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 04:56 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাপত্রকর্মীদের জন্য নতুন বেতন কাঠানো ঘোষণা করেছে সরকার। নতুন কাঠামোতে বিভিন্ন বেতনক্রমে নব্বই শতাংশ পর্যন্ত বেতন বাড়ানো হয়েছে। গত বৃহস্পতিবার '৭ম সংবাদপত্র মজুরি বোর্ড রোঁয়েদাদ ২০০৮' এর গেজেট প্রকাশ করা হয়। রোববার এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, গেজেট জারির তারিখ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। এতে বলা হয়েছে, পঞ্চম সংবাদপত্র কর্মচারী বেতন বোর্ড রোঁয়েদাদে নয়টি বেতনক্রম ঠিক রেখে ৭ম মজুরি বোর্ড সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের জন্য নতুন বেতনক্রম ঠিক করেছে। নতুন কাঠামোতে বিভিন্ন বেতনক্রমে নব্বই শতাংশ পর্যন্ত বেতন বাড়ানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়, "১৯৯৭ সালের ৫ম বেতন বোর্ড রোঁয়েদাদের ঘোষণার ১১ বছর পর ৬ষ্ঠ বেতন বোর্ড গঠন করা হয়। কিন্তু ৬ষ্ঠ বেতন বোর্ড রোঁয়েদাদে বেতনক্রমের মধ্যে অসঙ্গতি থাকায় তা দূর করতে ৭ম সংবাদপত্র মজুরি বোর্ড গঠন করা হয়। এ বোর্ডের প্রধান হিসেবে বিচারপতি হাবিবুর রহমান খান গত ৭ মে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা উপস্থাপন করেন। বিবরণীতে বলা হয়েছে, যে সব সংবাদপত্র সরকার ঘোষিত ওয়েজ বোর্ড বা মজুরি বোর্ডের সুপারিশ বাস্তবায়ন করবে না তাদের শুল্কমুক্ত নিউজপ্রিন্ট আমদানি সুবিধাসহ বিজ্ঞাপনের ক্ষেত্রে সুবিধা দেয়া হবে কি না সংশি