২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে সাতটি গুদামসহ ২২টি দোকান পুড়ে গেছে

সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের চৌরঙ্গী বাজারে বুধবার গভীর রাতে আগুনে সাতটি গুদামসহ ২২টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

নীলফামারী, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের চৌরঙ্গী বাজারে বুধবার গভীর রাতে আগুনে সাতটি গুদামসহ ২২টি দোকান পুড়ে গেছে। ঘটনাস্থলে উপস্থিত থাকা নীলফামারী থানার উপ-পরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম জানান, রাত একটার দিকে দাড়িহারা গ্রামের মৃত নিরোধ রায়ের ছেলে দেবেন্দ্র নাথ রায়ের (৪২) তামাকের গুদামে বিড়ি বা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘন্টা স্থায়ী আগুনে পড়ে ছাই হয়ে যায় ধান, তামাক ও পাটের সাতটি গুদামসহ আরও ২২টি ব্যবসা প্রতিষ্ঠান। তিনি জানান, খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনীর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৪৩ ঘ.