২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় বছর পর জোটের বৈঠক, খালেদা-নিজামীর মুক্তি দাবি

জোটকে সক্রিয় করতে দীর্ঘদিন পর বৈঠকে বসে চারদলের নেতারা জোট নেত্রী খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামির মুক্তির দাবি তুলেছে। বৃহস্পতিবার জোটের শরিক দলগুলোর মহাসচিব পর্যায়ের নেতাদের বৈঠকে বলা হয়, সংলাপ অর্থবহ করতে খালেদা জিয়ার উপস্থিতি প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 01:44 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোটকে সক্রিয় করতে দীর্ঘদিন পর বৈঠকে বসে চারদলের নেতারা জোট নেত্রী খালেদা জিয়া ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামির মুক্তির দাবি তুলেছে। বৃহস্পতিবার জোটের শরিক দলগুলোর মহাসচিব পর্যায়ের নেতাদের বৈঠকে বলা হয়, সংলাপ অর্থবহ করতে খালেদা জিয়ার উপস্থিতি প্রয়োজন। তারা সবার আগে সংসদ নির্বাচন করাসহ ১৪ দফা দাবি তুলে ধরেন। খালেদা জিয়া মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটের বাসায় তারা সভাপতিত্বে বিকালে এ বৈঠক হয়। ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর দীর্ঘ দেড় বছর পর এটি ছিল জোটের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সর্বশেষ বৈঠক হয় গত বছরের ২২ জানুয়ারি বনানীর হাওয়া ভবনে খালেদা জিয়ার সভাপতিত্বে। বৃহস্পতিবারের বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারি সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, মজলিশে শূরার সদস্য মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মো. ইসহাক, মহাসচিব অ্যাডভোকেট আহমেদ আবদুল কাদের ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, মহাসচিব শামীম আল মামুন প্রমুখ। দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন,'' দীর্ঘদিন পর আমরা চার দল বৈঠকে বসেছি। দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি।'' তিনি বৈঠকে গৃহীত ১৪ দফা সিদ্ধান্ত তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে