ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরওয়ের টেলিকম প্রতিষ্ঠান টেলিনর বাংলাদেশে গ্রামীণ ফোনের সাব কন্ট্রাকটরদের শিশুশ্রমের ব্যবহার ও বিপজ্জনক কর্ম পরিবেশের ব্যাপারে প্রকাশিত খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
গ্রামীণফোনের ৬২ শতাংশের মালিক টেলিনর।
গত সপ্তাহে ডেনমার্কের টিভির একটি প্রামাণ্যচিত্রে বাংলাদেশে গ্রামীণফোনের সাব কন্ট্রাক্টরদের নির্মাণকাজে বিপজ্জনক পরিবেশ, দুর্ঘটনাজনিত মৃত্যু, দূষণ ও শিশুশ্রমের কাহিনী তুলে ধরা হয়। নরওয়ের গণমাধ্যমে এর ব্যাপক সমালোচনা করা হয়।
অ্যান্টেনার টাওয়ার নির্মাণে গ্রামীণফোন ওইসব সাব কন্ট্রাক্টর নিয়োগ করেছে।
টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়ন ফ্রেডরিক বাকসাস অসলোতে এক বিবৃতিতে বলেন, "টেলিনরের নীতিমালা লঙ্ঘন করা হয়েছে শুনে আমি দুঃখিত ও বিস্মিত। সরবরাহকারীদের সঙ্গে আমাদের চুক্তির গুরুত্বপূর্ণ শর্তও লঙ্ঘন করা হয়েছে।"
সিইও বলেন, ইতিপূর্বে গ্রামীণফোনের প্রতিনিধিরা সরবরাহকারীদের উৎপাদনের জায়গা পরিদর্শন করলেও অগ্রহণযোগ্য পরিবেশের বিষয়টি প্রকাশ করতে তারা ব্যর্র্থ হন ।
তিনি বলেন, "করপোরেট দায়িত্বশীলতা এবং নৈতিক মান বজায় রেখে কার্যক্রম পরিচালনা নিশ্চিত করার জন্য টেলিনর ব্যাপক ও দ্ব্যর্থহীন নীতিমালা তৈরি করেছে।"
বাকসাস বলেন, "তবে আমরা একথা স্বীকার করি যে রুটিন পরিদর্শনের কাজটি যথেষ্ট ছিল না এবং এসব সরবরাহকারীর ক্ষেত্রে আমরা আমাদের বিশদ নীতিমালা অনুসরণ করতে ব্যর্থ হয়েছি।"
প্রামাণ্যচিত্রে বাংলাদেশী সরবরাহকারীদের শিশুশ্রমের ব্যবহারের দৃশ্য দেখে নরওয়েতে সেভ দ্য চিলড্রেনের মতো সংস্থাগুলো টেলিনরকে তীব্র ভাষায় তিরষ্কার করেছে।
ঘটনাটি না জানার জন্য বাককাসকে সমালোচনার শিকার হতে হয়েছে এবং পরিস্থিতি ব্যাখ্যা করার মঙ্গলবার তাকে বোর্ডে ডাকা হয়েছিল।
টেলিনরের চেয়ারম্যান হারাল্ড নরভিক এক বিবৃতিতে বলেন, "সিইও-র ওপর বোর্ডের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং টেলিনরের নেওয়া পদক্ষেপে আমরা সন্তুষ্ট।"
নরভিক বলেন, এটা একটা ' গুরুতর অবস্থা' যা ঘটাই উচিত হয়নি। তবে এখন কীভাবে এর সমাধান করা যায় তার প্রতিই দৃষ্টি দেওয়া উচিত।"
কার্নেগির বিশ্লেষক এস্পেন টরজারসেন বলেন, "এটা টেলিনরের সুনামকে প্রভাবিত করবে। কিন্তু আর্থিকভাবে এর ততো গুরুত্ব নেই।"
প্রামাণ্যচিত্রে বলা হয়, ১৩ বছরের মতো কম বয়সী শিশুরা কারখানায় কাজ করে। তারা কোনো নিরাপত্তা জাল ব্যবহার না করেই ৫০ মিটার উঁচু অ্যান্টেনার টাওয়ারে ওঠে।
এতে আরো দেখানো হয় কীভাবে ২২ বছর বয়সী এক শ্রমিক বিপজ্জনকভাবে রাখা অ্যাসিডে পড়ে মারা যায় এবং কারখানার বর্জ্য থেকে কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়।
সহ্য করা হবে না:
গ্রামীণফোন বলেছে প্রাসঙ্গিক সব স্থানীয় নীতিমালা অনুসরণ এবং কারখানার পরিবেশ যাতে উন্নত হয় সেদিকে লক্ষ্য রেখে তারা খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কাজ করে। কিন্তু তারা যথেষ্ট করেনি বলে স্বীকার করেছে।
বাংলাদেশের বৃহত্তম মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডার্স ইয়েনসেন বলেন, "স্থানীয় আইন ও নীতিমালা লঙ্ঘিত হয় এমন কোনো কাজ আমরা মোটেই সহ্য করবো না। বিক্রেতাদের কাজের পরিবেশ উন্নয়নে আমরা প্রতিশ্র"তিবদ্ধ।"
তিনি ঢাকায় রয়টার্সকে বলেন, "শিশু শ্রম ও স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ সম্পর্কিত স্থানীয় সব আইন নিশ্চিত করার জন্য টাওয়ার ব্যবসায়ীদের সঙ্গে আমরা নিয়মতান্ত্রিকভাবে কাজ করি।"
তবে ইয়েনসেন স্বীকার করেন, " আমাদের পর্যবেক্ষণ কাজ হয়তো পর্যাপ্ত ছিল না।"
এসব টাওয়ার নির্মাতা শুধু গ্রামীণফোন নয়, বাংলাদেশের সব টেলিযোগাযোগ কোম্পানিকেই সেবা দিয়ে থাকে।
গৃহীত ব্যবস্থা:
টেলিনর বলেছে, তারা বিভিন্ন কারখানা পরিদর্শন করেছে। মান বজায় রেখে কাজ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে। এক ব্যবসায়ীর সঙ্গে তারা ব্যবসায়িক সম্পর্ক ছিণ
bdnews24