ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলায় সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একইসঙ্গে তার জামিনও বাতিল করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেনারেল মোস্তাফিজসহ সাতজনের বিরুদ্ধে করা এ দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৮ মে দিন ধার্য করেছে আদালত।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে ঢাকা বিশেষ বিভাগীয় জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এই দিন ধার্য করেন।
মামলার অন্যতম আসামি জেনারেল মোস্তাফিজুর রহমান হাসপাতালে ভর্তি থাকার কারণে আদালতে হাজির হতে না পারায় মঙ্গলবারও মামলার অভিযোগ গঠনের শুনানি হয়নি। একই কারণে গত ১১ মে আদালত শুনানি মুলতবি করে।
সকাল ৯টা ৪৫ মিনিটে শেখ হাসিনাসহ এই মামলার অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। শেখ হাসিনা ও মোস্তাফিজুর রহমান ছাড়া মামলার অপর আসামিরা হলেন, সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল জামালউদ্দিন আহমেদ, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর মির্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের স্বত্ত্বাধিকারী ব্যবসায়ী নূর আলী।
আসামি মোস্তাফিজুরের আইনজীবীরা গত ১১ মে মামলার শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি এবং অসুস্থ মোস্তাফিজুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন করলে মঙ্গলবার তা না মঞ্জুর করে আদালত।
শুনানি শেষে শেখ হাসিনার আইনজীবী অ্যাডভোকেট সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, "মোস্তাফিজুর রহমান খুবই অসুস্থ। এভাবে তার জামিন বাতিল করাটা অমানবিক ও আইন বিরোধী। এটা না করে তাকে কারণ দর্শনোর জন্য নোটিশ দিতে পারতো আদালত। আমাদের অপত্তি আমলে না নিয়ে বিচারক পূর্ব পরিকল্পনামত জামিন বাতিল করেছে।"
তিনি আরও বলেন, "শেখ হাসিনা আবারও অসুস্থ হয়ে পড়েছেন। কানের ব্যথা নতুন করে বেড়েছে। এ অবস্থায় তাকে আমেরিকায় পাঠানোর জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি।"
সরকারের সঙ্গে দলের সংলাপ সম্পর্কে সাহারা খাতুন বলেন, "আগামী ২৬ তারিখে দলের জাতীয় কমিটির বর্ধিত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সংলাপ বা অন্যান্য সব বিষয়েই দলের সভানেত্রী অবগত রয়েছেন।"
শেখ হাসিনার বিশেষ সহকারি ড. হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, "এই দুর্যোগপূর্ণ অবস্থাতেও যে দল ঐক্যবদ্ধ রয়েছে তার প্রমাণ সুপ্রিম কোর্টে ও ঢাকা বারের আইনজীবী সমিতির নির্বাচনে তাদের জয়।"
তিনি বলেন, "শেখ হাসিনা জাতীয় নেত্রী। তাকে ছাড়া কোনো জাতীয় সংলাপ সফল হবে না।"
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল
bdnews24