২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়দেবপুরে সাড়ে ছয় কেজি ওজনের স্বর্ণমূর্তি উদ্ধার

গাজীপুরের জয়দেবপুর থেকে শনিবার সাড়ে ছয় কেজি ওজনের একটি সোনার তৈরি দেবীমূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ ব্যাপারে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করে ক্রেতা সেজে র‌্যাব- ১০ এর সদস্যরা মূর্তিটি উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2008, 06:24 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের জয়দেবপুর থেকে শনিবার সাড়ে ছয় কেজি ওজনের একটি সোনার তৈরি দেবীমূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ ব্যাপারে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করে ক্রেতা সেজে র‌্যাব- ১০ এর সদস্যরা মূর্তিটি উদ্ধার করে। র‌্যাব- ১০ এর সহকারী পুলিশ সুপার আবু সায়েম প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকেলে ক্রেতা সেজে জয়দেবপুরের দক্ষিণ শালনা এলাকার মোল্লাপাড়ার একটি বাসায় যায় র‌্যাবের একটি দল। সেখান থেকে মূর্তিসহ তিনজনকে গ্রেপ্তার করে তারা। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুস সালাম (৪৪), মোখলেসুর রহমান (৪৮) ও কাছুম আলী (৫০)। তাদের র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আবু সায়েম জানান, মূর্তিটির ওজন ছয় কেজি ছয়শ গ্রাম। উদ্ধারের পর এটি আদৌ সোনার কি না তা জানার জন্য তাঁতীবাজারে নিয়ে যাওয়া হয়। সেখানকার স্বর্ণকাররা পরীক্ষা করে মূর্তিটি সোনার তৈরি বলে নিশ্চিত করেন। মূর্তিটি কতো পুরনো বা কোথা থেকে এসেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি ওই র‌্যাব কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এসকে/২৩৫৯ঘ.