রাজশাহী বিশ্ববিদ্যালয়, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শনিবার তার মুক্তির দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল ও সমাবেশ করেছে।
বেলা সাড়ে ১১টার দিকে মিছিলটি গ্রন্থাগার চত্ত্বর থেকে বেরিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনাকে কারাগারে রেখে নির্বাচন সম্ভব নয়। তারা অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি দাবি করেন।
এছাড়া বক্তারা বিশ্ববিদ্যালয়ে দ্রুত সৎ ও যোগ্য একজন উপাচার্য নিয়োগ দেওয়ারও দাবি জানান।
সংগঠনের সভাপতি ইব্রাহীম হোসেন মুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন
bdnews24