২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বাস ডাকাতি, জনতার হাতে পাকড়াও ৩ জন

আতাইকুলা থানার মাধবপুর এলাকায় শুক্রবার রাতে একটি বাসে ডাকাতি হয়েছে। ডাকাতদের ছুরিতে আহত হয়েছেন কমপক্ষে ১০জন। স্থানীয় জনতা তিন ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করেছে। আহতদের মধ্যে বাসটির চালক তাজ (৩৫), সহকারী ছানা (৩৪) এবং যাত্রী রেজাউল (২৪), রুহুল আমিন (৩০) ও নজরুল ইসলামকে (৩০) পাবনা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2008, 05:45 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

পাবনা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আতাইকুলা থানার মাধবপুর এলাকায় শুক্রবার রাতে একটি বাসে ডাকাতি হয়েছে। ডাকাতদের ছুরিতে আহত হয়েছেন কমপক্ষে ১০জন। স্থানীয় জনতা তিন ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করেছে। আহতদের মধ্যে বাসটির চালক তাজ (৩৫), সহকারী ছানা (৩৪) এবং যাত্রী রেজাউল (২৪), রুহুল আমিন (৩০) ও নজরুল ইসলামকে (৩০) পাবনা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃতরা হলেন- পাবনা শহরের তাল বাগানপাড়া এলাকার বেলালের ছেলে ফরহাদ (২৫), লস্করপুর এলাকার শরীফ (২৬) এবং রাজশাহীর চারঘাটের রুস্তমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে জয় (৩০)। পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শরীফুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেসের একটি বাস আতাইকুলার মাধবপুরে পৌঁছলে যাত্রীবেশী ১০-১২ জন ডাকাত চালক ও সুপারভাইজারকে ছুরি মেরে বাসের নিয়ন্ত্রণ নেয়। এরপর যাত্রীদের কাছ থেকে তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুটে নেয়। ওই পুলিশ কর্মকর্তা জানান, ডাকাতরা শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় বাস থেকে নেমে যায়। এরপর সেখানে থাকা একটি অ্যাম্বুলেন্সে করে পালানোর সময় বাসের যাত্রীরা চিৎকার করে উঠলে জনতা তিন ডাকাতকে ধরে ফেলে। তাদের পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পুলিশ অ্যাম্বুলেন্সটি আটক করেছে। তাৎক্ষণিকভঅবে এ ব্যাপারে কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৩৪ ঘ.