২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় চার কয়েদির পলায়ন, সব কারাগারে সতর্কতা

চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে বৃহস্পতিবার রাতে দীর্ঘমেয়াদে সাজাপ্রাপ্ত চার কয়েদি পালিয়ে গেছেন। এ ঘটনায় তাদের ছবিসহ বার্তা পাঠিয়ে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। দেশের সব কারাগারে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

চুয়াডাঙ্গা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে বৃহস্পতিবার রাতে দীর্ঘমেয়াদে সাজাপ্রাপ্ত চার কয়েদি পালিয়ে গেছেন। এ ঘটনায় তাদের ছবিসহ বার্তা পাঠিয়ে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। দেশের সব কারাগারে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। এছাড়া সীমান্ত এলাকায় বিডিআরকে সতর্ক থাকার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। কয়েদি পালানোর ঘটনায় চুয়াডাঙ্গা কারাগারের ৫ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া কারা অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপ-মহাপরিদর্শক মেজর হাফিজুর রহমান মোল্লাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি শনিবারের মধ্যে প্রতিবেদন দেবে। পালিয়ে যাওয়া কয়েদিরা হলেন- কুষ্টিয়া হাউজিং এস্টেট এলাকার আব্দুর রহমানের ছেলে আশিকুর রহমান টগর (৪৫), সদর উপজেলার নতুন ভাণ্ডারদোহা গ্রামের মনসুর আলীর ছেলে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি সদস্য আক্তারুজ্জামান সোহাগ (৪০), যাদবপুর গ্রামের বাহার আলীর ছেলে চরমপন্থী নেতা আব্দুল হামিদ (৪২) এবং আলমডাঙ্গা উপজেলার ঘাসকররা গ্রামের মোসলেম আলীর ছেলে চরমপন্থী নেতা জুরাত আলী বাচ্চু (৪৩)। এদের মধ্যে টগর ৫০ বছর, সোহাগ ৮০ বছর, হামিদ ৪৪ বছর ও বাচ্চু ৭০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জাকির হাসান শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা কারাগার পরিদর্শন করেন। পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শুক্রবার সকালেই সারাদেশের ৬৭টি কারাগার এবং সংসদ ভবন চত্বরের দুটি বিশেষ কারাগারে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কারাগারগুলোর নিরাপত্তা ব্যাবস্থায় কোনো ত্র"টি রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।" তিনি বলেন, "বৃহস্পতিবার রাতে দায়িত্বপালনকারী ৫ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়া হবে।" চুয়াডাঙ্গা কারাগারের তত্ত্বাবধায়ক শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে একটি কক্ষের দেয়ালের ইট খুলে এবং সীমানা প্রাচীর টপকে চার কয়েদি পালিয়ে যান। শহিদুল জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, অবকাঠামো ও নিরাপত্তার দুর্বলতার সুযোগে কয়েদিরা কারাকক্ষের ইট খুলে পালানোর সুযোগ পেয়েছে। সীমানা প্রাচীর পার হওয়ার জন্য কম্বল জোড়া দিয়ে দড়ি বানায় তারা। কারাকক্ষটি দেখার পর কারা মহাপরিদর্শক বলেন, "ওই চার কয়েদি যে দেয়াল ভেঙেছে তার অবকাঠামোগত ত্র"টি ছিল। স