২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরের লঘুচাপটির অবস্থান অপরিবর্তিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শুক্রবার সকাল ৯টা নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং মিয়ানমার উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। এটা আরও ঘণীভূত হয়ে শক্তি অর্জন করতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2008, 11:17 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শুক্রবার সকাল ৯টা নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং মিয়ানমার উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। এটা আরও ঘণীভূত হয়ে শক্তি অর্জন করতে পারে। এ লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো আবহাওয়ার সৃষ্টি হচ্ছে যা সমুদ্রবন্দরগুলোকে আঘাত করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের সকাল ৯টার বুলেটিনে মংলা, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সব মাছ ধরার ট্রলার ও নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি নিরাপদ অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জিএনএ/১৭১০ ঘ.