ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্বিক কার্যক্রমের বর্ণনা দিয়ে সেবা কার্যক্রম নির্দেশিকা (সিটিজেন চার্টার) প্রণয়ন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।
অধিদপ্তরের মহাপরিচালক মো. ইসমাইল হোসেন এর বরাত দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।
সেবা কার্যক্রম নির্দেশিকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক কার্যক্রম উল্লেখের পাশাপাশি সেখান থেকে কী ধরনের সেবা পাওয়া যেতে পারে তার বর্ণনা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসএনডি/২১২৯ ঘ.
bdnews24