২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে অস্ত্র ও গুলিসহ একজন গ্রেপ্তার

শহরের গাড়িখানা রোডে হানিফ পরিবহনের টিকেট কাউন্টার থেকে বুধবার রাতে অস্ত্র ও গুলিসহ জিয়া ওরফে জুয়েল আজিম (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে দুটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে কোতয়ালি থানা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 05:59 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

যশোর, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের গাড়িখানা রোডে হানিফ পরিবহনের টিকেট কাউন্টার থেকে বুধবার রাতে অস্ত্র ও গুলিসহ জিয়া ওরফে জুয়েল আজিম (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে দুটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে কোতয়ালি থানা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা। যশোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটক জিয়া একজন অস্ত্র ব্যবসায়ী। সে এ অস্ত্র ও গুলি নিয়ে ঢাকা যাওয়ার জন্য হানিফ পরিবহনের টিকেট কেটেছিল।" জিয়া যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তাকে গোয়েন্দা পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আবু বক্কর জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৫৩ ঘ.