ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজনৈতিক দলের বাধ্যতামূলক নিবন্ধনের শর্ত বাতিলের জন্য নির্বাচন কমিশনকে বুধবার উকিল নোটিশ পাঠিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।
কমিশন সাতদিনের মধ্যে এ জন্য প্রয়োজীয় ব্যবস্থা না নিলে মোর্চার পক্ষ এই শর্ত বাতিল করার জন্য আদালতে রিট আবেদন করা হবে।
সকালে নগরীর তোপখানা রোডে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ, জামান) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোর্চার নেতারা এ কথা জানান।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন মোর্চার সম্বয়ক জোনায়েদ সাকী। আরও উপস্থিত ছিলেন বাসদের আহ্বায়ক খালেকুজ্জামান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিপ্ল
bdnews24