২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারটেক্সের কারখানা থেকে ইউরিয়া উদ্ধার, সাবেক সাংসদ হাশেমের বিরুদ্ধে মামলা

বন্দর উপজেলার মদনপুরের কুঁড়িপাড়া এলাকায় অবস্থিত পারটেক্সে গ্র"পের স্টার পার্টিকেল মিলে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে ১২২৬ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর উপজেলার মদনপুরের কুঁড়িপাড়া এলাকায় অবস্থিত পারটেক্সে গ্র"পের স্টার পার্টিকেল মিলে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে ১২২৬ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে যৌথবাহিনী। বন্দর থানার এস আই মোহাম্মদ আলী জানান, এই ঘটনায় পারটেক্স গ্র"পের চেয়ারম্যান ও বিএনপিদলীয় সাবেক সাংসদ এম এ হাশেম, ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার ও প্রতিষ্ঠানের তিন কর্মকর্তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তিনি জানান, শুক্রবার রাত ১০ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চলে। সকালে ম্যাজিস্ট্রেট কামরুজ্জামানের উপস্থিতিতে মিলের ভেতর উদ্ধারকৃত সারের জব্দ তালিকা করা হয়। এসব সার মিলের যে গুদামে পাওয়া গেছে সেখানেই সিলগালা করে রাখা হয়েছে। তবে সারের জব্দ তালিকা করার সময় সাংবাদিকদের মিলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ছবি তুলতেও বাধা দেওয়া হয়। অভিযানে থাকা যৌথবাহিনীর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পার্টিকেল বোর্ড তৈরির কাঁচামাল হিসেবে নাইট্রোজেন ব্যবহার করা হয়ে থাকে। এই নাইট্রোজেনের বিকল্প হিসেবে অবৈধভাবে ইউরিয়া সার সংগ্রহ করে গোপনে ব্যবহার করা হতো। তিনি জানান, নাইট্রোজেন আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হওয়া মিল কর্তৃপক্ষ এই পন্থা বেছে নেয়। সরকার কৃষদের জন্য ভর্তুকি দেওয়ায় বাজারে কম দামে ইউরিয়া পাওয়া যায়। আর এই সুযোগে মিল কর্তৃপক্ষ নাইট্রোজেনের বিকল্প হিসেবে ইউরিয়া ব্যবহার করছে। ওই কর্মকর্তা জানান, মিল কর্তৃপক্ষ কোথা থেকে কিভাবে এই সার সংগ্রহ করেছে সেসব তথ্য যৌথবাহিনী জানতে পেরেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৮ ঘ.