২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেরার জামিন আপিল বিভাগে বহাল

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। সাবেরার জামিনের বিরুদ্ধে সরকারের দায়ের করা আপিল নিষ্পত্তি করে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 11:11 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। সাবেরার জামিনের বিরুদ্ধে সরকারের দায়ের করা আপিল নিষ্পত্তি করে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। গতবছর ১২ ডিসেম্বর হাইকোর্ট সাবেরা আমানকে জামিন দিয়েছিল। তিনি এরপর কারাগার থেকেও মুক্তি পান। গতবছর ৬ মার্চ দুদকের উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদ আমান দম্পতির বিরুদ্ধে ৮ কোটি ২৮ লক্ষ ৪৭ হাজার ২শ ৩২ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে কাফরুল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় গতবছর ৯ মে সাবেরা আমানকে গ্রেপ্তার করা হয়। ঢাকার বিশেষ আদালত ১ এর বিচারক গতবছর ২১ জুন এ মামলায় আমানকে ১৩ বছর ও সাবেরা আমানকে ৩ বছরের কারাদণ্ড দেন। সাবেরার জামিনের বিরুদ্ধে সরকারের করা আপিলের ওপর শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, জরুরি ক্ষমতা বিধিমালায় দন্ডপ্রাপ্ত আসামীর আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেওয়ার কোন বিধান নেই। সরকার পক্ষের এ বক্তব্যের বিরোধিতা করে সাবেরার পক্ষে ব্যারিস্টার রফিক উল হক বলেন, আপিল বিভাগ অপর একটি মামলায় দেওয়া রায়ে বলেছে, দন্ডপ্রাপ্ত আসামী অসুস্থ হলে এবং সাজা অল্প হলে সেক্ষেত্রে আদালত তাকে জামিন দিতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএ/১৭০৩ঘ.