ঢাকা-কলকাতা সরাসরি রেল চলাচল শুরুর আগের দিন রোববার নদীয়া জেলায় রেল লাইনের পাশ থেকে হাতে-তৈরি চারটি বোমা উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। ওই লাইন হয়েই পয়লা বৈশাখ থেকে মৈত্রী এক্সপ্রেসের চলাচল শুরু হওয়ার কথা। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সন্ধ্যায় নদীয়ার বঙ্কিমনগর স্টেশনের কাছে রেললাইনের মাত্র ৮ ফুট দূরে একটি ঝোঁপ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।