২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ চালু

দীর্ঘ সাত ঘন্টা বন্ধ থাকার পর রোববার ভোর চারটায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ চালু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পূর্বাাঞ্চলীয় জোনের উপ সহকারী প্রকৌশলী রুহুল আকতার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"রাত সাড়ে বারোটার দিকে উদ্ধারকারী 'টুল ভ্যান' ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।" (আরো তথ্য সহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 04:32 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

মৌলভীবাজার, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ সাত ঘন্টা বন্ধ থাকার পর রোববার ভোর চারটায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ চালু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পূর্বাাঞ্চলীয় জোনের উপ সহকারী প্রকৌশলী রুহুল আকতার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"রাত সাড়ে বারোটার দিকে উদ্ধারকারী 'টুল ভ্যান' ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।" দুর্ঘটনা কবলিত বগিটি তিনটার দিকে ওঠানো হলেও তা আবার পড়ে যায়। দ্বিতীয় দফা চেষ্টার পর ভোর চারটায় দুর্ঘটনা কবলিত ওয়াগনটি উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম রোববার সকাল পৌনে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মালবাহী ট্রেন লাইনচ্যুতির ফলে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর 'উদয়ন' ভানুগাছ রেলওয়ে স্টেশনে সাড়ে তিন ঘন্টা, সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর 'উপবন' শমসেরনগরে তিন ঘন্টা এবং ঢাকা থেকে সিলেটগামী 'উপবন' শ্রীমঙ্গলে এক ঘন্টা আটকে ছিল।" এর আগে শনিবার রাত পৌনে নয়টায় সিলেট-আখাউড়া রুটের শ্রীমঙ্গলের ভানুগাছ স্টেশনের কাছে ছাতকগামী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার রাত ১০টার দিকে জানান, পৌনে ৯টার দিকে ভানুগাছ স্টেশনের হোম ও আউটার সিগন্যালের মাঝামাঝি এলাকায় ওয়াগন-৮৬৪৫১ এর দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে সিলেটর ছাতক যাচ্ছিল। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের জন্য রাত সোয়া ১০টার দিকে সিলেট থেকে একটি 'টুল ভ্যান' রওয়ানা হয়েছিল বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/এফএফ