২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত

কেরানীগঞ্জে শনিবার রাতে র‌্যাবের সঙ্গে সন্ত্রাসী গ্র"প টাইগার আনু বাহিনীর বন্দুক যুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। (আরো তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 04:38 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জে শনিবার রাতে র‌্যাবের সঙ্গে সন্ত্রাসী গ্র"প টাইগার আনু বাহিনীর বন্দুক যুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা হলেন- আনু বাহিনীর প্রধান আনোয়ার হোসেন ওরফে টাইগার আনু (৩৫) এবং তার সহযোগী বাবু ওরফে ক্যাডার বাবু (৩৬)। এ ঘটনায় র‌্যাব-১০ এর কনস্টেবল মনির হোসেন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে টাইগার আনুর সহযোগী তারেক রহমান (৩৮), নাজির হোসেন (৩৮) ও নাহিদ আহমেদ অনিককে (৪০) আটক করেছে র‌্যাব সদস্যরা। সেখান থেকে দুটি রিভলবার উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১০ এর অপারেশন অফিসার অপারেশন লেফটেনেন্ট হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনু বাহিনীর সন্ত্রাসীরা দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ওয়াশিং প্ল্যান্টের ভেতরে আস্তানা গেড়েছিল। তাদের উপস্থিতির খবর পেয়ে রাত পৌনে ৮টার দিকে র‌্যাব-১০ এর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে অংশগ্রহণকারী লেফটেন্যান্ট ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, "র‌্যাবের উপস্থিতি টের পেয়েই সন্ত্রাসীরা গুলি ছুঁড়তে শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এভাবে রাত ১১টা পর্যন্ত বন্দুকযুদ্ধ চলে।" দক্ষিণ কেরানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সেরিম সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক তল্লাশিতে দুটি রিভলবার ছাড়া আর কিছু পাওয়া যায়নি। রোববার আরেক দফা তল্লাশি করা হবে। লেফটেন্যান্ট ফজলুল করিম জানান, আনুর নামে ঢাকার বিভিন্ন থানায় ১৮টি এবং বাবুর নামে অন্তত ৯টি মামলা রয়েছে। তারা দুজনেই একাধিক হত্যা মামলার আসামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/এমএইচবি/০০১২ ঘ.