২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ

পশ্চিমবঙ্গে তাপীয় লঘুচাপের কারণে ঢাকা, খুলনা, রাজশাহী বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা মৌসুমের প্রথম তাপপ্রবাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 11:19 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গে তাপীয় লঘুচাপের কারণে ঢাকা, খুলনা, রাজশাহী বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা মৌসুমের প্রথম তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা শাহজাহান আলম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার থেকে তাপপ্রবাহ শুরু হয়েছে। আরো কয়েকদিন তা অব্যাহত থাকবে।" তিনি জানান, এই তাপপ্রবাহের কারণ ভারতের পশ্চিমবঙ্গের তাপীয় লঘুচাপ। আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, ঢাকা, ঈশ্বরদী, ফরিদপুর, রাঙ্গামাটি, মাদারীপুর অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদপ্তর গত ২ এপ্রিল দেশের উত্তর ও মধ্যাঞ্চলে মাঝারি তাপপ্রবাহের পূর্বাভাস দেয়। তাতে বলা হয়, দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মাঝারি তাপপ্রবাহ (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং অন্যান্য স্থানে মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এমএইচসি/জেকে/এমএ/১৭১৫ঘ.