২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকের বিরুদ্ধে না করে নারী নীতি নিয়ে আন্দোলন হচ্ছে: অর্থ উপদেষ্টা

মাদক সেবন হারাম হলেও এর বিরুদ্ধে কেউ আন্দোলন করছে না বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, "যারা ধর্মের দোহাই দিয়ে নারী নীতি নিয়ে আন্দোলন করছেন তারা জানেন না এই নীতিমালায় কি আছে। নারী নীতিতে ইসলাম বা পবিত্র কোরআনের কোন অবমাননা করা হয়নি। ইসলাম ধর্মে মাদক সেবন হারাম। অথচ তারা কেউ মাদক সেবনের বিরুদ্ধে আন্দোলন করছে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 10:12 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

পাবনা, ১২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক সেবন হারাম হলেও এর বিরুদ্ধে কেউ আন্দোলন করছে না বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, "যারা ধর্মের দোহাই দিয়ে নারী নীতি নিয়ে আন্দোলন করছেন তারা জানেন না এই নীতিমালায় কি আছে। নারী নীতিতে ইসলাম বা পবিত্র কোরআনের কোন অবমাননা করা হয়নি। ইসলাম ধর্মে মাদক সেবন হারাম। অথচ তারা কেউ মাদক সেবনের বিরুদ্ধে আন্দোলন করছে না।" শনিবার পাবনার আরিফপুর হাজীরহাটে ২০ শয্যা বিশিষ্ট মাদক নিরাময় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পাবনা জেলা প্রশাসক খন্দকার মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হুমায়ূন কবির, পাবনা মানসিক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মাহফুজুর রহমান, পুলিশ সুপার এএফএম মাসুম রব্বানী, ইউনিভার্সাল গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক মিসেস সোহানী হোসেন প্রমূখ। এর আগে উপদেষ্টা সকালে পাবনা পুলিশ লাইন এলাকায় পাবনা কনজুমারস কো