২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা-খালেদার মুক্তির বিষয়ে আলোচনা হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

হাসিনা ও খালেদার মুক্তির বিষয়ে সংলাপ পূর্ববর্তী অনানুষ্ঠানিক বৈঠকে দুই দলের সঙ্গে সরকার আলোচনা করছে। তবে চূড়ান্ত সংলাপেই এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। । জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জনসংযোগ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন শেষে শনিবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 09:27 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসিনা ও খালেদার মুক্তির বিষয়ে সংলাপ পূর্ববর্তী অনানুষ্ঠানিক বৈঠকে দুই দলের সঙ্গে সরকার আলোচনা করছে। তবে চূড়ান্ত সংলাপেই এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। । জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জনসংযোগ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন শেষে শনিবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন। হোসেন জিল্লুর রহমান বলেন, "শেখ হাসিনা ও খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আলোচনা হচ্ছে। এখন আমরা সব কিছু শুনছি। চূড়ান্ত সংলাপে আলোচনার মাধ্যমে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।" তিনি আরো বলেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার একটি সফল সংলাপের জন্য প্রস্তুতিমূলক কাজ সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। সময় হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।" অতীতের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সংলাপে সাফল্যের আদৌ কোন সম্ভাবনা আছে কী না- এমন প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, "অতীতে কি হয়েছে তা আমাদের দেখার বিষয় নয়, আজকের প্রেক্ষাপটে বাংলাদেশকে সংলাপের মাধ্যমেই এগিয়ে নিতে হবে। তাই সংলাপ সফল হতেই হবে।" জনসংযোগ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হোসেন জিল্লুর বলেন, "জনসংযোগ সমিতির কর্মকর্তারা গ্রাহকদের সন্তুষ্টির জন্য কাজ করলেও জনগণের স্বার্থের কথা তাদের বিবেচনায় রাখতে হবে। তথ্য অধিকার আইন হতে হবে তাই জনগণের চাহিদা বিবেচনা করে । এজন্য জনগণকেও জোরালো ভূমিকা রাখতে হবে।" অনুষ্ঠানে জনসংযোগ পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য চারজন প্রাক্তন জনসংযোগ কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয়। এরা হলেন, পিডিবি'র সৈয়দ জগলুল কামাল, পেট্রোবাংলার কাজী গোফরান আহমেদ, বিসিএসআইআর-এর জমায়েত আলী এবং বিসিআইসি'র ফকির আলমগীর। সমিতির সভাপতি মোস্তফা-ই-জামিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, দৈনিক আমার দেশের উপদেষ্টা ও অস্থায়ী সম্পাদক আতাউস সামাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ ও সমিতির সাধারণ সম্পাদক এএসএম বজলুল হক রানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এএল/এমএ/১৫১৮ঘ.