২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুরে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে শুক্রবার সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ট্রেনটির যাত্রা দেড়ঘণ্টা বিলম্বিত হয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 05:48 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে শুক্রবার সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ট্রেনটির যাত্রা দেড়ঘণ্টা বিলম্বিত হয়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। জিআরপি থানার উপ পরিদর্শক জাকির হোসেন জানান, জয়ন্তিকা এক্সপ্রেস দুপুর ২টার দিকে এক নম্বর প্লাটফরম থেকে সিলেটের উদ্দেশে রওনা হয়। কিন্তু মূল লাইনে ওঠার আগেই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও খারাপ কিছু ঘটেনি। পরে নতুন করে ইঞ্জিন লাগিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২৩৩৭ ঘ.